শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’

বিশ্বের সবচেয়ে দামি চালের চাষ হয় সৌদির আল-আহসায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রশাসনিক এলাকা আল-আহসায় উৎপাদিত হচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও দামি ধান। সম্প্রতি আল আহসা অঞ্চলের কৃষকদের ধান কাটার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরায় বিষয়টি বিশ্ববাসীর নজরে আসে এবং প্রসংশিত হন সৌদিকৃষকরা।

আল আরাবিয়া উর্দু নিউজের এক প্রতিবেদনে আল আহসা গ্রামের কৃষকদের ধান কাটার ছবি পোস্ট করে বলা হয়, এইসব ছবি পৃথিবীর কোটি কোটি মানুষের নজর কেড়েছে। সৌদি আরবের এই গ্রামে ধান উৎপাদনের সময় চলছে এখন। অত্যন্ত ব্যয়বহুল ও মূল্যবান এ ধানের শীষ এখন আল আহসার কৃষকদের মনে আনন্দের জোয়ার এনে দিচ্ছে। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে জমিতে চলে যাচ্ছেন কৃষকেরা এবং কাজ করেন সন্ধ্যা পর্যন্ত।

প্রতিবেদনে আরও বলা হয়, আল-আহসার লাল চাল বিশ্বের সর্বাধিক বিখ্যাত এবং দামি চাল হিসাবে পরিচিতি। বিশেষ ওই ধানের চাল দিয়ে অত্যন্ত সুস্বাদু ও মজাদার খাবার তৈরি হয়। আশ্চর্যের বিষয় হলো, আল-আহসা নামক এই গ্রামটিতে বহু শতাব্দী পূর্ব থেকেই ধানের চাষ হচ্ছে এবং উৎপাদিত হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি চাল। সৌদি সংবাদসংস্থাগুলোর সূত্রে জানা যায়, আল-আহসায় উৎপাদিত এ চালের প্রতি কেজির মূল্য ২৫ রিয়ালেরও বেশি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় ১০৬৬ টাকার কম-বেশি! সৌদি আরবরসহ বিশ্বের বিভিন্ন দেশে এ চাল বাজারজাত করা হয়। সূত্র: আল আরাবিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ