শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

সিনহা হত্যা: সোমবার প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবসরপ্রাপ্ত মেজর মুহা. সিনহা রাশেদ খানের নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটি তাদের তদন্ত কার্যক্রম শেষ করেছে। তদন্ত প্রতিবেদন আগামীকাল সোমবার মন্ত্রণালয়ে জমা দেয়া হবে। ৮০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে ১২টি সুপারিশ রয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) কক্সবাজারে হিলটাউন সার্কিট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে ঘটনার উৎস সম্পর্কে উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার অবতারণা না হয়, সেজন্য সুপারিশ করা হয়েছে।

কমিটির সদস্য লে. কর্নেল সাজ্জাদ বলেন, মেজর (অব.) সিনহা নিহতের ঘটনা সবার বিবেককে ব্যথিত করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে আইনের প্রতি যেমন শ্রদ্ধাশীল হওয়া উচিত তেমনি পেশাদারী এবং বাহিনীর চেইন অব কমান্ড মেনে চলা উচিত।

তিনি বলেন, আইনের রক্ষক হয়ে আমরা যেন ভক্ষকে পরিণত না হই। সরকার আমাদের হাতে অস্ত্র দিয়ে যে আস্থা ও বিশ্বাস স্থাপন করেছে, তা আমাদের অক্ষরে অক্ষরে প্রমাণ করা দরকার।

লে. কর্নেল সাজ্জাদ বলেন, সরকারি অস্ত্র যেন আমাদের মানব থেকে দানবে পরিণত না করে সেদিকে সকলের খেয়াল রাখতে হবে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বাধীন চার সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন- সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল এসএম সাজ্জাদ হোসেন, পুলিশ বাহিনীর প্রতিনিধি অতিরিক্ত উপ-মহাপরিদর্শক জাকির হোসেন খান এবং কক্সবাজার জেলা প্রশাসনের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ