রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

ধর্মীয় প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ ও এসির অবস্থা পরীক্ষার নির্দেশ মন্ত্রণালয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের পর সকল বিতরণ কোম্পানির আওতাধীন এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ ও এসির অবস্থা পরীক্ষা করার জন্য নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রণালয় থেকে এ নির্দেশ দেয়া হয়।

এদিকে মর্মান্তিক এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানির মহাব্যবস্থাপক আব্দুল ওহাবের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মুহা.  মামুন বলেন, কমিটি গঠন করেছি। তদন্ত শুরু করা হয়েছে। আমি নিজে তদন্ত দল নিয়ে এলাকা পরিদর্শন করেছি। এখনই বলা যাচ্ছে না এটা গ্যাসের কারণেই হয়েছে। প্রতিবেদন পেলে বলা যাবে।

উল্লেখ্য, শুক্রবার রাতে নারায়ণগঞ্জ ফতুল্লা তল্লা বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন ৩৭ জনের মধ্যে শিশু ও মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ এ পর্যন্ত ২২ জন মারা গেছেন। অন্যদের অবস্থাও আশঙ্কাজনক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ