রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

একবছর পর আগামীকাল প্রকাশ পাচ্ছে ফাজিল পরীক্ষা ২০১৯ এর ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আতিকুর রহমান: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাযিল (স্নাতক) পাসকোর্স ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা ২০১৯ এর ফলাফল প্রকাশিত হবে আগামীকাল ৭ সেপ্টেম্বর সোমবার। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত বছর ১২ সেপ্টেম্বর ২০১৯ ইংরেজি তারিখ থেকে ১১ নভেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত যথাক্রমে ফাযিল পাসকোর্স ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্নাতক সম্মান পরীক্ষার ফলাফল পরীক্ষা কার্যক্রম শেষ হওয়ার তিন-চার মাসের মধ্যে দেওয়া হলেও প্রায় এর দ্বিগুণ সময় পর দেওয়া হয়েছে স্নাতক পাসকোর্স পরীক্ষার ফলাফল। আর এ বছর স্নাতক পাসকোর্স পরীক্ষার ফলাফল প্রকাশে সময় লাগছে প্রায় এক বছর। যা কাল প্রকাশিত হবে।

ফলাফল প্রকাশিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.result.iau.edu.bd থেকে তা সংগ্রহ করা যাবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ