মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

ধামতীর পীর মাওলানা আবদুল হালিমের ইন্তেকাল, কাল বাদ জোহর জানাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা জেলার ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও ধামতী দরবারের পীর, মাওলানা আবদুল হালিম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা যায়, মাওলানা আবদুল হালিম দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। অতপর আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় ধামতীর নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর ধামতী ইসলামিয়া কামিল মাদরাসা ময়দানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মাওলানা আবদুল হালিম রহ. প্রায় ৩০ বছর ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সাথে তিনি ধামতী দরবারের পীর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি দেশ-বিদেশে অনেক ছাত্র, ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ইলম ও দীনের বহু খিদমত আঞ্জাম দিয়েছেন। তাঁর হাতে গড়া বহু আলেম-ওলামা দীনের বিভিন্ন খেদমতে নিয়োজিত রয়েছেন।

এমডব্লিউ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ