রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

‘করোনায় শাসন ব্যবস্থার দুর্বলতা বেরিয়ে এসেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাসানুল হক ইনু বলেছেন, করোনাকালে দেশের শাসন ব্যবস্থার দুর্বলতা প্রকাশিত হয়ে পড়েছে। এই মহামারির বিরুদ্ধে যথাযথ প্রস্তুতি নিতে পারেনি দায়িত্বশীলরা। যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর সবচেয়ে বেশি দায়িত্ব বর্তায়, সেও করোনাকে ঠিকঠাক মোকাবেলা করতে অক্ষম হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশে দুর্নীতি-লুটপাট-বৈষম্য বেড়ে গেছে। সেজন্য যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সরকারকে একদিকে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তেমনি রাজনীতির দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। অন্যথায় যুব সমাজের অবক্ষয় ঠেকানো যাবে না। এ সময় দুর্নীতি-লুটপাট-বৈষম্য বন্ধ করতে তরুণ-যুবকদেরকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, খাদ্যনিরাপত্তা, যথাযথ স্বাস্থ্যসেবা এবং সর্বজনীন শিক্ষা-এসব মৌলিক অধিকারের ব্যাপারে আর পিছিয়ে থাকার সুযোগ নেই, অজুহাত দেখানোরও কোনো কারণ থাকতে পারে না। কারণ দেশের বয়স ৫০ বছর হতে যাচ্ছে। এছাড়া প্রযুক্তির এই যুগে ইন্টারনেট ব্যবহারের সুযোগকেও মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এর কোনো বিকল্প নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ