মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

গণতন্ত্র পুনরুদ্ধার করাই বিএনপির বড় চ্যালেঞ্জ: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করাই বিএনপির বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, একাত্তর সালে যে চেতনা নিয়ে সংগ্রাম ও লড়াই হয়েছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা, মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দেওয়া। সেই জায়গায় আবার ফিরে যেতে হবে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজকে যে আওয়ামী লীগ গণতন্ত্রকে হরণ করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে। যে ভয়াবহ একদলীয় শাসনব্যবস্থা ফ্যাসিজমের কায়েম করেছে তার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং জনগণের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান প্রয়াত প্রতিষ্ঠাতা জিয়ার কবরে গিয়ে শ্রদ্ধা জানান।

এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আব্দুল করীম, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ