রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

আজ থেকে আগের ভাড়ায় ফিরছে বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাকালে বাড়ানো ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার করে আজ (মঙ্গলবার) থেকে আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন ও দূরপাল্লার বাস। ফলে যাত্রীরা অতিরিক্ত ভাড়ার বোঝা থেকে রেহাই পাচ্ছেন।

সেই সঙ্গে ৫০ শতাংশ আসন ফাঁকা রাখার বাধ্যবাধকতাও উঠে যাচ্ছে। এখন থেকে শতভাগ আসন পূর্ণ করে যাত্রী নেবে গণপরিবহনগুলো। তবে দাঁড়িয়ে যাত্রী নেয়া যাবে না। সেই সঙ্গে মানতে হবে মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহারসহ বেশ কিছু নির্দেশনা।

করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৪ মার্চ থেকেই বাংলাদেশে গণপরিবহন চলাচল কার্যত বন্ধ করে দেয়া হয়। দুই মাস পর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে ৩১ মে থেকে গণপরিবহন ও ট্রেন চালুর অনুমতি দেয় সরকার। তখন বাসে অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে প্রায় ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়।

সে মোতাবেক ১ জুন থেকে বাড়তি ৬০ শতাংশ ভাড়া আদায় করে আসছিল গণপরিবহনগুলো। কিন্তু কিছুদিন ধরে বাস মালিকদের বিরুদ্ধে আসন পূর্ণ করেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। এমন পরিপ্রেক্ষিতে বাড়তি ভাড়া প্রত্যাহার করে স্বাভাবিক নিয়মে প্রতি সিটে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেয় সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ