মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

আমিরাতে পৌঁছালো মার্কিন-ইসরায়েল কর্মকর্তাদের প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের দ্বিপক্ষীয় সম্পর্ক চুক্তির আওতায় ইসরায়েল থেকে প্রথম বাণিজ্যিক বিমান আমিরাতে পৌঁছেছে। সেই সাথে মার্কিন ও ইসরায়েল প্রতিনিধিদের একটি দলও আবুধাবির মাটিতে নেমেছে।

জিও নিউজ জানায়, ইসরায়েল থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্য  LY971 নামের বিমানটি প্রথমবার সৌদি আরবের সীমানা পেরিয়ে আমিরাত পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়, বিমানটিতে আমেরিকান ও ইসরায়েলি কর্মকর্তা এবং অন্যান্য যাত্রীরাও ছিলেন। ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের চুক্তি চূড়ান্ত করতে মার্কিন ও ইসরায়েলি প্রতিনিধিরা সংযুক্ত আরব আমিরাতের শাসকদের সাথে বৈঠক করবেন।

সংযুক্ত আরব আমিরাত পৌঁছে, মার্কিন প্রতিনিধি দলের প্রধান এবং হোয়াইট হাউসের উপদেষ্টা জারেড কিশনার গণমাধ্যমকে বলেন, সৌদি আরব ইসরায়েলি বিমানটিকে তার আকাশসীমা দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে।

কিশনার আরো বলেন, প্রথমবারের মত এমন একটি ঐতিহাসিক কাজ হয়েছে। আর এটি সম্ভব করার জন্য তিনি সৌদি আরবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৌদির উপর দিয়ে আমাদের বিমান আসতে না দিলে আমাদের এ চুক্তি সম্ভব হতো না।

আরব মিডিয়া অনুসারে, প্রতিনিধি দলের মধ্যে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ইসরায়েলি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রধান অন্তর্ভুক্ত ছিলেন।

মার্কিন রাষ্ট্রপতির উপদেষ্টা কিশনার বলেন, অন্যান্য আরব ও মুসলিম দেশ শীঘ্রই ইসরায়েলের সাথে সম্পর্ক পুনরুদ্ধার করতে সংযুক্ত আরব আমিরাতকে অনুসরণ করবে।

উল্লেখ্য, সম্প্রতি দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের জন্য সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি হয়, সে চুক্তিতে আছে ইসরায়েল ফিলিস্তিনি অঞ্চলগুলিকে ইসরায়েলের সঙ্গে আর একীভূত করবে না। এ ছাড়াও দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক ‍উন্নয়নে একটি রোডম্যাপ তৈরি করবে।

চুক্তি অনুসারে, আমেরিকা যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল ও অন্যান্য মুসলিম দেশগুলির সাথে সম্পর্ক স্থাপনের জন্য একত্রে কাজ করবে। ইসরায়েলের সাথে শান্তি প্রতিষ্ঠা করা দেশগুলির মুসলমানরা দখলকৃত জেরুসালেমে আসতে পারবে এবং আল-আকসা মসজিদে নামাজ পড়তে পারবে।

জিও নিউজ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ