রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

‘আবেদনপত্র দেখে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সিদ্ধান্ত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে করা আবেদনপত্র এখনও তার কাছে পৌঁছায়নি জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আবেদনপত্রে কী চাওয়া হয়েছে তা দেখে সিদ্ধান্ত নেয়া হবে।

সোমবার সচিবালয়েরর মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভার্চুয়াল পদ্ধতিতে মন্ত্রিসভা বৈঠকে যোগদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার পক্ষ থেকে করা আবেদনটি এখনো তার কাছে পৌঁছায়নি। আবেদনপত্রে কী চাওয়া হয়েছে সেটিও তিনি দেখেননি। আবেদন হাতে পেলে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আইনগত কী ব্যবস্থা নেওয়া যায় সেটা বিবেচনা করা হবে।

আইনমন্ত্রী বলেন, প্রথমবার প্রধানমন্ত্রী মানবিক বিবেচনায় নির্বাহী আদেশে খালেদা জিয়াকে ৬ মাসের জন্য শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছেন। এবারও আবেদনপত্রে কী চেয়েছেন তা দেখেই সিদ্ধান্ত নেয়া হবে।

গত মঙ্গলবার খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে তার পরিবার। আবেদনটি পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ