মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ত্র আইনের মামলায় শেরে বাংলা নগর থানার অস্ত্র মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নুর পাপিয়া ও তার স্বামী ম‌ফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী‌র বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

সোমবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ডিএডি সাইফুল ইসলাম।

গত ২৪ আগস্ট একই আদালত এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য ৩১ আগস্ট পরবর্তী দিন ধার্য করা হয়েছে। সে অনুযায়ী সোমবার সাক্ষ্যগ্রহণ শুরু হলো। এ মামলায় ধারাবাহিকভাবে সাক্ষ্যগ্রহণ চলবে।

গত ২৯ জুন পাপিয়া দম্পতির বিরুদ্ধে এ মামলায় সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের উপ-পরিদর্শক আরিফুজ্জামান। এরপর মামলাটি বদলি হয়ে মহানগর দায়রা জজ আদালতে আসে। গত ২২ ফেব্রুয়ারি র‌্যাব-২ এর একটি দল দুই সহযোগীসহ পাপিয়া ও তার স্বামীকে আটক করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ