মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

মাদক-সন্ত্রাস রোধে ইসলামী আইনের বিকল্প নাই: অধ্যক্ষ ইউনুছ আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ধর্মীয় আচার মেনে চললে দেশে মাদক ও সন্ত্রাস হ্রাস পেয়ে ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হবে। মাদক বিরোধী আইনের নামে মাদককে আস্কারা দিলে দেশ ধ্বংসের অতল গহবরে তলিয়ে যাবে।

শনিবার বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ‘মাদক, সন্ত্রাস, উগ্রবাদের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান বাংলাদেশের মাদক চোরাচালান এবং ব্যবসা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে বাংলাদেশকে মাদক চোরাচালানের রুট হিসেবে চিহ্নিত করা হয়। তাতে বলা হয়, দক্ষিণ এশিয়া বা এশিয়ার বাজারে বিভিন্ন ধরনের মাদক নিয়ে যাওয়ার জন্য নিরাপদ রুট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে। এ অঞ্চলের বন্দরগুলোর দুর্বল নিরাপত্তাব্যবস্থার কারণেই চোরাচালানের রুট হিসেবে এ পথ পাচারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। সুতরাং সরকারকে এখনই সচেতন হতে হবে অন্যথায় বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা আরও ক্ষুন্ন হবে।

নগর সভাপতি মুফতী মানসুর আহমদ সাকীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান।

তিনি বলেন, সম্ভাবনাময় যুব সমাজের চরিত্র হননের প্রধান উপাদান মাদক, ইসলামী কালচার ও আইন না থাকায় যুব সমাজ আজ পথ হারাচ্ছে। মাদকাসক্ত সমাজকে আলোর পত দেখাতে ইসলামী যুব আন্দোলনের কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বক্তারা সকলেই যুব সমাজের নৈতিক ও চারিত্রিক অধঃপতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও নগর দক্ষিণ সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া, অধ্যাপক ফজলুল হক মৃধা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুবনেতা মাহবুবুর রহমান, জানে আলম সোহেল, এবিএম শামিম আহমদ, মুফতী এইচ এম আবু বকর সিদ্দীক, মুফতী শওকত উসমান, আল আমীন সোহাগ, তসলিম উদ্দিন রুবেল, তানজিল হাসান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ