মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

জুতায় ফেরেশতার নাম, বিশ্বজুড়ে নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেরেশতাদের নামে বিশেষ ডিজাইনের জুতা বাজারে এনেছে বিখ্যাত জুতা প্রস্তুতকারক কোম্পানি অ্যাডিডাস।

ইসলাম ধর্মে শীর্ষ চার ফেরেস্তার দুই জন হলেন হযরত ইসরাফিল (আ.) ও হযরত আজরাইল (আ.)। ফেরেশতাদের নামে জুতা তৈরি করায় তার ডিজাইন ও নাম প্রকাশের পর থেকেই বিশ্বব্যাপী ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্বের মুসলিমরা। কোম্পানিটিকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক সমালোচনা ও নিন্দার তীর ছুঁড়ছেন তারা।

মিডেল ইস্ট মনিটরের বরাতে জানা যায়, অ্যাডিডাস ওই জুতা দুটির নাম দিয়েছে ইয়েজি বুস্ট ৩৫০ ভার্সন ২ ইসরাফিল ও ইয়েজি বুস্ট ৩৫০ ভার্সন ২ আজরাইল।
জুতার মডেল দুটির নাম প্রকাশের পর থেকেই টুইটারে ক্ষোভ ঝাড়তে শুরু করেন মুসলিম ধর্মের লোকজন। একজন টুইটে লেখেন, ইসলাম ধর্মের শীর্ষ ফেরেস্তাদের নামে জুতা, খুবই অপমানজনক।

আরেকজন বলেন, প্রিয় অ্যাডিডাস, আমি আপনাদের পণ্য কেনা বন্ধ করে দেবো, যদি না আপনারা ওই দুটি জুতার নাম পরিবর্তন করেন। কারণ তারা আল্লাহর সম্মানিত ফেরেস্তা। আপনাদের এই কর্মকাণ্ড সমর্থন করার মতো না।

মিডেল ইস্ট মনিটর বলছে, গত সপ্তাহে ইয়েজি বুস্ট ৩৫০ ভার্সন ২ ইসরাফিল ও ইয়েজি বুস্ট ৩৫০ ভার্সন ২ আজরাইল নামে দুটি মডেলের জুতার নাম প্রকাশ করে অ্যাডিডাস। এতে ইসলাম ধর্মের শীর্ষ ফেরেস্তাদের নাম ব্যবহার করা হয়েছে।

এদিকে, বিতর্কিত হওয়ার পরও ইয়েজি বুস্ট ৩৫০ ভার্সন ২ ইসরাফিল মডেলের জুতার স্টক শেষ হয়ে গেছে বলে জানিয়েছে অ্যাডিডাস। আগামী মাসে ইয়েজি বুস্ট ৩৫০ ভার্সন ২ আজরাইল নামে দুটি মডেলের জুতাটি বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে মার্কিন কোম্পানিটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ