মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

চীন থেকে তেল কেনা বন্ধ করলো ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লাদাখ সীমান্তে চীনের হামলায় ভারতীয় জওয়ান নিহত হওয়ার ঘটনার পর থেকে প্রতিবেশী দেশ দুটির মধ্যে সম্পর্ক প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে।

যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বাণিজ্যিক ক্ষেত্রে। একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে নয়াদিল্লি। এবার বেইজিং থেকে জ্বালানি তেল কেনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, চীনের কাছ থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত। এমনকি তাদের তেল শোধনাগার কোম্পানিগুলো এখন আর চীনের বিক্রেতাদের কাছ থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনছে না।

পার্সটুডের খবরে বলা হয়, ভারতের জ্বালানি তেল সংক্রান্ত কোনো টেন্ডারেও এখন আর চীনের কোম্পানিগুলোকে অংশ নিতে দেয়া হচ্ছে না। আমদানির ক্ষেত্রে চীনের কোনো তেল ট্যাংকারও ব্যবহার করা হচ্ছে না।

চীন থেকে বিদ্যুৎ সরঞ্জাম আমদানির ক্ষেত্রেও নতুন কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই মোতাবেক চীন থেকে আসা সব বিদ্যুৎ সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছে ভারত সরকার। মূলত সাইবার নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ