মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

লালমনিরহাটে করোনায় আরও ১ ইউপি চেয়ারম্যানের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব খ ম শফিকুল আলম খন্দকার ওরফে খোকা (৮০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে তিনি মারা যান।

শফিকুল আলম খন্দকারের বড় ছেলে মোফাখারুল ইসলাম রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বলেন, বাবা হার্টঅ্যাটাক করলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে জ্বর-সর্দি দেখা দিলে গত ২২ আগস্ট নমুনা সংগ্রহ করে পাঠালে করোনা পজিটিভ রিপোর্ট আসে। করোনা আক্রান্ত হয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে তিনি মারা যান।

লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে মারা গেছেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খ ম শফিকুল আলম খন্দকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ