মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

বৈরুত বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি যুদ্ধজাহাজ মেরামত করবে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ জোড়া বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ মেরামত করবে তুরস্ক।

আনাদলু জানায়, তুরস্কের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছে। ওই টুইটে মন্ত্রণালয় জানায়, বৈরুত বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় তুরস্কে নিয়ে আসা হচ্ছে। তুরস্কের নৌবাহিনীর সুবিধার অধীনে বিএনএস বিজয়ের প্রয়োজনীয় সংস্কার করা হবে।

এ মাসের শুরুতে বৈরুত বন্দরে একটি গুদামঘরে মজুত করা বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরিত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো এলাকা। পরপর দুইটি বিস্ফোরণে মারা যান ১৭০ জনেরও বেশি এবং আহত হন অন্তত ৬ হাজারের বেশি মানুষ।

নিহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও ছিলেন। বিস্ফোরক গুদামের নিকটবর্তী বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিজয়-এর ২১ জন সদস্য আহত হন।

উল্লেখ্য, গত ২০১০ সাল হতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে। ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে বর্তমানে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিজয় ইউনিফিলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে।

এদিকে এ বিস্ফোরণের ঘটনায় সরকারের অবহেলা ও দুর্নীতির অভিযোগ এনে ক্ষোভে ফেটে পড়ে লেবাননবাসী। টানা বিক্ষোভে দেশটির রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল হয়ে উঠে। পদত্যাগ করতে থাকেন একের পর এক মন্ত্রী ও এমপি। একপর্যায়ে লেবানন সরকার পদত্যাগ করতে বাধ্য।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ