মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

ইসলামী শিক্ষা ছাড়া সমাজে শান্তি আসবে না: মুফতি মুহাম্মদ ওয়াক্কাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী শিক্ষা ছাড়া সমাজে শান্তি আসবে না বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী, জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ, রামপুরার শায়খুল হাদীস আল্লামা মুফতী মুহাম্মদ ওয়াক্কাস।

শুক্রবার  বাদ মাগরিব জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষের উদ্বোধন ও বিগত শিক্ষাবছরের খতমে বুখারী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মুফতি ওয়াক্কাস বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা ইসলাম ও দেশের অতন্দ্র প্রহরী। সমাজের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুগ যুগ ধরে কওমি মাদ্রাসা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

‌তিনি শিক্ষার সর্বক্ষেত্রে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করার জোর দাবি জানিয়ে বলেন, ধর্মহীন শিক্ষার কুফলে সমাজে ক্রমেই অস্থিরতা ও অশৃঙ্খলা দুর্নীতি ও নানা রকম অনাচারে ছেয়ে যাচ্ছে। এ থেকে পরিত্রাণের একটি পথ সেটা হচ্ছে ইসলামী শিক্ষা।

জামিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- মাওলানা আব্দুর রহীম ইসলামাবাদী, মুফতী শেখ মুজিবুর রহমান, মুফতী মুহাম্মদুল্লাহ সাদেকী, মুফতী নাসিরুদ্দীন,মুফতী মাহবুবুল আলম, মুফতী জাকির হোসাইন খান, মুফতী কামরুল হাসান, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান ও মুফতী ইমরানুল বারী সিরাজী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ