মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

নেতানিয়াহুর সঙ্গে বৈঠক বাতিল করলেন সৌদি ক্রাউন প্রিন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের। কিন্তু হঠাৎই নির্ধারিত বৈঠকটি বাতিল করেছেন তিনি।

মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির জাতীয় কনভেনশনের পর পরই বৈঠকটি হওয়ার কথা ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছেন, সম্পূর্ণ গোপনীয়তা রক্ষার কথা থাকলেও তা না হওয়ায় বৈঠকটি বাতিল করতে হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের সমর্থনে সৌদি আরব ও ইসরায়েলের নেতাদের করমর্দনের সুযোগ তাই আপাতত নষ্ট হলো। অন্যদিকে মিডল ইস্ট মনিটর বলছে, বৈঠকটি দেশ দুটির মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সেই পথে যাওয়ারই ইঙ্গিত।

বিন সালমানের এই বৈঠক বাতিলের ঠিক আগে গত শুক্রবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত ত্রিপক্ষীয় বৈঠক বাতিলের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমিরাতের কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিরোধিতা করায় বৈঠকটি বাতিল হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ