রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

দ্বিতীয়বার করোনা আক্রান্তের ঘটনা আছে: স্বাস্থ্যের ডিজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে একবার আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর দ্বিতীয় বার আক্রান্তের ঘটনা দেশে আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে আলোচনাকালে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলেন, আমাদের দেশে সেকেন্ড ইনফেকশন বা দ্বিতীয়বার করোনায় সংক্রমণের ঘটনা রয়েছে। সংখ্যাটা একেবারে কমও নয়। তবে এই মুহূর্তে প্রকৃত সংখ্যাটা বলতে পারছি না। তবে আমার পরিচিত অন্তত ১৫ থেকে ২০ জন রয়েছেন, যারা দ্বিতীয়বার ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। তারা প্রথমবার আক্রান্তের পর সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ হওয়ার এক থেকে দেড় মাস অতিবাহিত হওয়ার পর দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় রেজাল্ট পজিটিভ এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত আলোচনায় আরও উপস্থিত ছিলেন- সংস্থাটি অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এবং অতিরিক্ত পরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. শাহনীলা ফেরদৌসীসহ অন্যান্য লাইন ডিরেক্টরা উপস্থিতরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বুধবার পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশে ৩ লাখ ২ হাজার ১৪৭ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ