রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

আল্লামা সুলাইমান নোমানী গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়াকামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, খতিবে আহলে সুন্নাত ওয়াল জামাত আহসানুল মুনাজির, শাইখুল হাদিস আল্লামা সুলাইমান নোমানী গুরুতর অসুস্থ। বর্তমানে পিজি হাসপাতালের ডাক্তার জাহিদ আমীনের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর নূরিয়া মাদরাসার শিক্ষক মুফতি আ ফ ম আকরাম হুসাইন।

জানা যায়, ব্রেইন স্ট্রোক করায় স্মৃতিভ্রম ও চোখের সমস্যায় ভুগছেন তিনি। এর আগে এ সব সমস্যার জন্য উচ্চতর চিকিৎসায় ভারতের চেন্নাই এ্যাপোলো হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। চোখের সমস্যার জন্য বারডেম, ইসলামীয়া ও বাংলাদেশ আই হাসপাতালে তার একাধিক অপারেশন হয়েছে|

আল্লামা সুলাইমান নোমানী দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন|

তিনি ১৯৬৪ সাল থেকে দেশে কুরআন হাদিসের খেদমত আঞ্জাম দিয়ে আসছেন| বর্তমানে তিনি প্রায় ১৫-২০ মাদরাসায় শাইখুল হাদিসের পদে অধিষ্ঠিত| ৪২ বছরের অধিক সময় যাবত সর্বোচ্চ হাদিস গ্রন্থ সহিহ বুখারীর দরস দিয়ে আসছেন|

তিনি কামরাঙ্গীরচর নূরিয়া, আজিমপুর মাদরাসা, মুসলিমবাগ মাদরাসা, মিরপুর জামেউল উলুম , সাভার ব্যাংক কলোনী মাদরাসাসহ অসংখ্য মাদরাসায় বুখারি পাঠদান করেন এবং গাজীপুর জেলার টংগী বাজার কেন্দ্রীয় মসজিদে প্রায় ৩০ বছর যাবত খতিবের দায়িত্বে আছেন|

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ