মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

আদালতে এপিবিএন সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মুহা. রাশেদ খান নিহতের ঘটনায় দায়ের করা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন র‌্যাব হেফাজতে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে কনস্টেবল মুহা. আব্দুল্লাহ নামের ওই এপিবিএন সদস্য কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর আগে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য তাকে আদালতে হাজির করা হয়।

কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিনহা হত্যা মামলার আসামি এপিবিএন সদস্য কনস্টেবল মুহা. আব্দুল্লাহকে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য বুধবার বিকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম (কক্সবাজার-৪) তামান্না ফারাহর আদালতে হাজির করা হয়। আদালতের খাস কামরায় দীর্ঘ সময় ধরে তার জবানবন্দি গ্রহণ করেন বিচারক তামান্না ফারাহ।

উল্লেখ্য, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে গত ৩১ জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা রাশেদ। এ ঘটনায় কক্সবাজারের ওই আদালতে মামলা করেন নিহতের বড় বোন। ওই মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৭ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ