মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

ভূমধ্যসাগরের অধিকার কখনো ছেড়ে দেবে না আংকারা: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, পূর্ব ভূমধ্যসাগরের অধিকার কখনো ছেড়ে দেবে না আংকারা। এক্ষেত্রে কোনোরকম ভুল না করার জন্য তিনি গ্রিসকে সতর্ক করে বলেন, 'ধ্বংসের পথ বেছে নেবেন না'।

পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে দু দেশ দ্বন্দ্বে লিপ্ত। এমন সময় এরদোগান সুস্পষ্ট করে বলেন, “আমাদের অধিকার নিয়ে আমরা আপোষ করবো না। এজন্য যা করা দরকার আমরা তাই করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রতিদ্বন্দ্বীকে সতর্ক হতে বলি যে, কোনো রকমের ভুল তাদের জন্য ধ্বংসের পথ তৈরি করে দেবে।”

গ্রিস বলেছে, বুধবার থেকে তারা পূর্ব ভূমধ্যসাগরে ফ্রান্স, ইতালি ও সাইপ্রাসের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করবে। গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সাইপ্রাসের দক্ষিণে এবং গ্রিসের ক্রিট দ্বীপে তিনদিন ধরে এ মহড়া চলবে। এর আগে চলমান পরিস্থিতিতে গ্রিসের পাশে থাকার ঘোষণা দিয়েছে ফ্রান্স।

সাইপ্রাস দক্ষিণে ও ক্রিট দ্বীপের আশপাশে গ্যাসের বিরাট মজুদ পেয়েছে তুরস্ক। এরপরই দুই দেশের সঙ্গে তুরস্কের উত্তেজনা চরমে উঠেছে। সাইপ্রাস ও গ্রিস দাবি করছে- গ্যাসের এ মজুদ তাদের সীমানায় রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ