বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

ফযিলত পরীক্ষা বাতিল করলো আযাদ দ্বীনী এদারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশের অন্তর্ভুক্ত সকল মাদরাসার ১৪৪১ হিজরীর ফযিলত পরীক্ষা বাতিল করা হয়েছে। আজ বুধবার বোর্ডটির ওয়েব সাইটে মাদরাসা খোলা এবং পরীক্ষা বিষয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকারের যথাযথ কতৃপক্ষের জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে কওমি মাদরাসা সমূহে শিক্ষা কার্যক্রম শুরু করা এবং পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার অনুমতি প্রদান করা হয়েছে।

এরই ভিত্তিতে আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’-এর ১৪৪১ হিজরি সনের দাওরায়ে হাদীস (তাকমীল)-এর পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

অতএব, প্রত্যেক মাদরাসার সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি পালন করত: শিক্ষা কার্যক্রম শুরু করা এবং দাওরায়ে হাদীসের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার অনুরোধ করা হচ্ছে।

তাতে আরও বলা হয়েছে, ১৪৪১ হিজরীর মারহালায়ে ফযিলতের কেন্দ্রীয় পরীক্ষা পরিস্থিতি বিবেচনায় বাতিল করা হলো। হাইআতুল উলয়ার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে দাওরায়ে হাদীসের পরীক্ষার নিবন্ধনের জন্য ফযিলত পরীক্ষার মূল প্রবেশপত্রের অনুলিপি জমা দিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ