মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

অনুমতি ছাড়া ফায়ার সার্ভিসের পোশাক ব্যবহার নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনুমতি ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিন রঙয়ের পোশাক ব্যবহার নিষিদ্ধ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের অনুমোদন ছাড়া এখন থেকে এই পোশাক অন্য কারো জন্য ব্যবহার নিষিদ্ধ। বিধি-নিষেধ অমান্য করে তা ব্যবহার করা হলে প্রচলিত আইনে এটি দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

তাতে আরও বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনাল কর্মীদের ব্যবহূত কালো, ছাই ও কমলা এই তিন রঙয়ের পোশাকের ডিজাইন, রঙ ও পেটেন্টের নিবন্ধন অনুমোদন দিয়েছে পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তর।

গত ২৩ আগস্ট প্রতিষ্ঠানটির ডেপুটি রেজিস্ট্রার এ কে এম শওকত আলম মজুমদার স্বাক্ষরিত এক নিবন্ধনপত্রের পরিপ্রেক্ষিতে এখন থেকে অধিদপ্তরের অপারেশনাল কর্মীদের ব্যবহূত পোশাকের অলংকৃত ডিজাইন, প্যাটার্ন, রঙয়ের স্বত্ব ও মৌলিকত্ব সংরক্ষণ অনুমোদন লাভ করল প্রতিষ্ঠানটি।

ফলে পূর্বানুমোদন ছাড়া এখন থেকে এই পোশাক অন্য কারো ব্যবহার নিষিদ্ধ এবং এ বিধি অমান্য করে ব্যবহার করলে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ