বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

২৯ আগস্ট থেকে খুলছে কুরআন শিক্ষা বোর্ডের মাদরাসা-প্রশিক্ষণ কেন্দ্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গতকাল সোমবার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বোর্ডের নির্বাহী চেয়ারম্যান সৈয়দ মুফতি নুরুল কারীম কাসেমীর সভাপতিত্বে জরুরি সভাটি অনুষ্ঠিত হয়।

সভায়, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের আওতাধীন সকল মাদরাসা ও প্রশিক্ষণ কেন্দ্রসমূহের ক্লাস, প্রশিক্ষণ ও পরীক্ষা গ্রহণের উদ্দেশ্যে ২৯ আগস্ট (শনিবার) থেকে যথারীতি খোলার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে গতকাল সোমবার ৬টি শর্তের ভিত্তিতে কওমি মাদরাসার শিক্ষা কার্যক্রম শুরু ও পরীক্ষা নেয়ার অনুমতি দিয়েছে সরকার।

শর্তগুলো হলো— এক. প্রত্যেক শিক্ষার্থীর মাস্ক, হ্যান্ডগ্লাভস ও মাথায় নিরাপত্তা টুপি পরা আবশ্যক। দুই. মাদ্রাসায় প্রবেশের পূর্বে মূল প্রবেশদ্বারে স্যানিটাইজিং করতে হবে। তিন. শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে অবস্থান করবে। বিক্ষিপ্তভাবে এদিকসেদিক চলাফেরা করবে না।

চার. একজন শিক্ষার্থী থেকে অন্য শিক্ষার্থী কমপক্ষে তিন ফুট দূরত্ব অবস্থান করবে। পাঁঁচ. কোভিড-১৯ এর কারণে কোলাকুলি ও মুসাফাহা করবে না। ছয়. শিক্ষকগণ ও কর্মচারীগণও একইভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ