মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

সৌদিতে করোনা আক্রান্তের হার কমে আসছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস আক্রান্তের ক্রমহ্রাসমান প্রবণতা অব্যাহত এবং সুস্থতার হার বৃদ্ধি পেয়েছে সৌদি আরবে।
করোনা আক্রান্তের সংখ্যা কমার দিকে সৌদি আরবে। সেই সঙ্গে সুস্থতার হার বৃদ্ধি জনমনে করোনা ভীতি কাটিয়ে উঠার সাহস যোগাচ্ছে।

সৌদি আরব স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২৩ আগস্ট (রবিবার) আক্রান্তের সংখ্যা ছিলো ১,১০৯ জন। এটি গত চার মাসের মধ্যে সর্বনিম্ন সংখ্যা। একই দিনে সুস্থ হয়েছেন সতেরশো দুই জন এবং মৃত্যু হয়েছে ত্রিশ জনের। দেশটিতে প্রতিদিনই করোনা প্রকোপ কমছে, সুস্থতার হার অনেক বৃদ্ধি পাওয়ায় এই মহামারি থেকে মুক্তির পথ সুগম হয়ে আসছে।

কর্তৃপক্ষ ৩০ আগস্ট থেকে সরকারি কর্মক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে কর্মকর্তা-কর্মচারীদের যোগ দেওয়ার নির্দেশনা দিয়েছে। এর আগে করোনা প্রাদুর্ভাবের কারণে সকল কর্মক্ষেত্রে উপস্থিতি স্থগিত ছিলো।

অন্যদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা ভ্যাকসিন না আসা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে দূরশিক্ষণ ও ভার্চুয়াল শিক্ষা পদ্ধতি অব্যাহত থাকবে। অভ্যান্তরীণ রুটে ফ্লাইট চলাচল করলেও, আন্তর্জাতিক রুটে এখনও ফ্লাইট চলাচলের ঘোষণা দেয়নি সৌদি প্রশাসন। তবে, বিশেষ ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ