শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

চূড়ান্ত তারিখ ও পরীক্ষার পদ্ধতি বিষয়ে আগামীকাল হাইয়াতুল উলইয়ার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
ডেপুটি এডিটর>

তাকমিলের (দাওরায়ে হাদীস) পরীক্ষার চূড়ান্ত তারিখ ও পদ্ধতি বিষয়ে ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র স্থায়ী কমিটির বৈঠক আগামীকাল সোমবার।

আগামীকাল সোমবার হাইয়াতুল উলইয়ার নিজস্ব কার্যালয়ে স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হবে। হাইয়াতুল উলইয়ার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গিয়েছে।

গত ২২ আগস্ট হাইয়াতুল উলইয়ার বৈঠকে গৃহীত প্রস্তাবনার উপর ভিত্তি করে আগামীকালকে সংস্থার অধীনে তাকমীলের পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে। গত বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো হলো- এক. ১৪৪১ হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার তারিখ: ২০ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু, ২৯ সেপ্টেম্বর পরীক্ষা শেষ। দুই. ১০ বিষয়ে পরীক্ষা হবে। প্রত্যেক বিষয়ের ৪টি প্রশ্ন হবে, ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। তিন. পরীক্ষার সময় ৩.৩০ মিনিট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ