মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

১৪ ইরানির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের ১৪ জন নাগরিকের ওপর ভিসা সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মানবাধিকার আইন লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি ওয়াশিংটনের।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও শুক্রবার এ সম্পর্কিত একটি নির্দেশনা জারি করেন।

আরব নিউজ জানায়, ১৯৯০ সালে সুইজারল্যান্ডে এক হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে মার্কিন প্রশাসন। এদের মধ্যে ১৩ জনের নাম প্রকাশ করেননি পম্পেও। তারা মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন কি নেই বা দেশটিতে প্রবেশের চেষ্টা করেছে এ সম্পর্কিত কোনো তথ্যও নেই নির্দেশনায়।

১৪ জনের মধ্যে মাত্র একজনের পরিচয় প্রকাশ করা হয়েছে ওই নির্দেশনায়। তিনি হচ্ছেন, তেহরানে অবস্থিত ইভিন কারাগারের পরিচালক হোজাতোল্লাহ খোদাই সৌরি।

নির্দেশনায় পম্পেও বলেন, ইরান সরকারের হয়ে এই ১৪ জন মানবাধিকার লঙ্ঘন করেছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তাদের বিরুদ্ধে এ সম্পর্কিত শক্ত তথ্য রয়েছে। এ ঘটনা প্রমাণ করে, বিশ্বব্যাপী হাজারো মানবতাবিরোধী ঘটনার সঙ্গে জড়িত রয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র এসব কার্যক্রম বন্ধে তেহরানের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা আরোপিত ১৪ জনের মধ্যে ১৩ জনই ইরান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা। বিরোধী পক্ষকে নীরবে দমনের নামে তারা অমানবিক নির্যাতন করেছেন। হত্যা, গুম তাদের কাছে কোনো বিষয়ই না। তাদের থেকে কেউ নিরাপদ নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এই সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিতে পারে না। তাই তাদের ওপর মার্কিন ভিসা প্রদানে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ