মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

আবারও কমলো স্বর্ণের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ববাজারে স্বর্ণের দরপতন হয়েছে। ফলে দেশীয় বাজারেও সব ধরনের স্বর্ণের দাম প্রতি ভরিতে কমেছে প্রায় দেড় হাজার টাকা। শুক্রবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সংস্থাটি জানায়, নতুন করে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ২৫৮ টাকা। যা আগে ছিল ৭৩ হাজার ৭১৬ টাকা। শুক্রবার দুপুর ২টা থেকেই স্বর্ণের এ নতুন দর কার্যকর হয়েছে।

তথ্যটি নিশ্চিত করে বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার বলেন, গত কয়েক দিনে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় ২৫ ডলারের (প্রায় ২১০০ টাকা) মতো কমেছে। ফলে সামঞ্জস্য বজায় রাখার জন্য দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়েছে।

সিদ্ধান্ত মোতাবেক এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭২ হাজার ২৫৮ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ৬৯ হাজার ১০৯ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৩৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ ৫০ হাজার ৩৯ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম আগের নির্ধারিত ৯৩৩ টাকাই থাকবে।

সাধারণত বাংলাদেশের বাজারে কোন দামে স্বর্ণ বিক্রি হবে, তা নির্ধারণ করে বাজুস। বিশ্ববাজারে দাম বৃদ্ধি-হ্রাসের ওপর নির্ভর করে এই দাম নির্ধারণ করে থাকে তারা। এক্ষেত্রে বিশ্ববাজারের সাপ্তাহিক দামের গড় ভিত্তিতে কী পরিমাণ দাম বাড়বে না কমবে, সে হিসেবে সিদ্ধান্ত নেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ