মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

অনিয়মের অভিযোগে হাইকোর্টের ২ কর্মকর্তা বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণ, দুর্নীতি ও অফিসের নিয়ম পরিপন্থী কাজ করার অভিযোগে হাইকোর্ট বিভাগের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ ও মুহা. সেরাজুল ইসলাম। এফিডেভিট কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তারা।

শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, তাদেরকে সাময়িক বরখাস্ত করে বৃহস্পতিবার (২০ আগস্ট) আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, অসদাচরণ, দুর্নীতি ও অফিসের শৃঙ্খলা পরিপন্থীর অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে অভিযুক্ত করে বিভাগীয় মামলা করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ গুরুতর হওয়ায় তাদেরকে সাময়িক বরখাস্ত করা হলো।

সুপ্রিম কোর্টের বেঞ্চ অফিসার ও শাখাগুলোর দুর্নীতি নিয়ে সোচ্চার হয়ে উঠেছে আদালতের আইনজীবী ও সুপ্রিম কোর্ট প্রশাসন। এরই ধারাবাহিকতায় কর্মকর্তাদের দুর্নীতি রুখতে অভিযোগ বক্স স্থাপন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ