মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা

পাকিস্তান কখনও ইসরায়েলকে স্বীকৃতি দেবে না: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপারে পাকিস্তানের নীতি অত্যন্ত স্পষ্ট বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, এবং ‘আমরা কখনই ইসরাইল সরকারকে স্বীকৃতি দেব না।’

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনি জাতি ও মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘা'তক'তা করে ইসরাইলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যে সি'দ্ধান্ত নিয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইমরান খান একথা বলেন।

পাক প্রধানমন্ত্রী ‘দুনিয়া নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে পশ্চিম এশিয়া ও ফিলিস্তিন প'রিস্থিতি সম্পর্কে ইসলামাবাদের দৃ'ষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আলী জিন্নাহর নির্দেশ অনুযায়ী আমাদের নীতি নির্ধারিত হয়েছে। জিন্নাহ ইসরাইল সরকারের বিরু'দ্ধে ফিলিস্তিনি জাতিকে সমর্থন জানাতে বলে গেছেন।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত বৃহস্পতিবার ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয় সংযুক্ত আরব আমিরাত। শিগগিরই আরব আমিরাত ও ইসরাইলি কর্মকর্তারা হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপ'স্থিতিতে সং'ক্রান্ত আনুষ্ঠানিক চুক্তিতে সই করবেন বলে ঘোষণা করা হয়েছে। ইরানসহ ফিলিস্তিনি নেতৃবৃন্দ আরব আমিরাতে এই সি'দ্ধান্তকে মুসলিম উম্মাহর পি'ঠে ছুরি মা'রার সঙ্গে তুলননা করেছেন। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ