মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

বাংলাদেশি মুসলিমদের জরিমানা কমালো ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত ভিসার মেয়াদ শেষ হওয়া বাংলাদেশি মুসলমানদে জরিমানা কমিয়েছে। এখন থেকে অন্যান্য ধর্মের নাগরিকদের মতোই সমান জরিমানা গুনতে হবে তাদেরও।

আগের নিয়মে, কোনো বাংলাদেশি মুসলমানের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ভারতে থাকলে, ওভার স্টে বাবদ ব্যক্তিটিকে দিতে হত মোটা অঙ্করে জরিমানা। যা অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে অনেক কম ছিল। তবে বর্তমান নিয়মে বাংলাদেশিদের জন্য তা অনেক কমানো হয়েছে।

তবে এই নতুন নিয়ম শুধু বাংলাদেশের জন্য নয়। একই নিয়ম কার্যকর হবে আফগানিস্তান ও পাকিস্তানিদের জন্যও।

জানা গেছে, শিগরিরই নতুন এই নিয়ম কার্যকর হবে। নিয়ম অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে অবস্থান করলে ১ থেকে ১৫ দিনের জন্য ৫০০ রুপি, ১৬ থেকে ৯০ দিনের জন্য ৫ হাজার রুপি, ৯১ দিন থেকে ২ বছর ১০ হাজার রুপি ও ২ বছরের বেশি যারা তাদের ২০ হাজার রুপি জরিমানা দিতে হবে।

এছাড়া, জরিমানার অর্থ নির্দিষ্ট ব্যাংকে জমা দেওয়ার পর ওই নাগরিকেরা বৈধ অনুমতি নিয়ে ভারত থেকে নিজ দেশে ফিরতে পারবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ