মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রিংলার সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে তাদের এই সাক্ষাৎ হয়।

রাতে বৈঠকে আলোচনার বিভিন্ন দিক জানান ঢাকায় ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলে ওই বৈঠক।

রীভা গাঙ্গুলী বলেন, ভারত ও বাংলাদেশের পারস্পরিক সহযোগীতার ক্ষেত্রে দিল্লির ‘বিশেষ বার্তা’ নিয়ে এসেছেন বিদেশ সচিব শ্রিংলা। বাংলাদেশের সঙ্গে ভারতের রয়েছে বিশেষ ও নিবিড় সম্পর্ক। এ কারণে মহামারির মধ্যে আন-অফিসিয়াল ধরনের সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন বিদেশ সচিব।

করোনা ভাইরাস মহামারি পরবর্তী সময়ে দুই দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সহযোগিতা জোরদারের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান রীভা গাঙ্গুলি দাশ।

শ্রিংলার আগমনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধুবাদ জানিয়েছেন বলে উল্লেখ করেন ভারতের হাই কমিশনার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ