মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

‘কওমি মাদরাসাসহ সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্যবিধি মেনে দ্রæত সময়ের মধ্যে দেশের সব কওমি মাদরাসাসহ স্কুল-কলেজ খুলে দেয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, দেশের সবকিছুই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। অফিস-আদালত, হাট-বাজার, কল-কারখানা, ব্যাংক-বীমা সবই স্বাভাবিকভাবে চলছে। এ ক্ষেত্রে কওমী মাদরাসার কিতাব বিভাগসহ স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও খুলে দেয়ার ব্যবস্থা সরকারকে করতে হবে। দীর্ঘ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা অপুরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে। এমতাবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে কওমী মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে পড়ালেখার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, সরকার যদি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে না দেয় তাহলে দেশের শিক্ষার্থীদের একটি বড় অংশ শিক্ষাধারা থেকে পুরুপুরি ঝরে যেতে পারে, অনেকে শিক্ষার্থী বিপথগামী হতে পারে। যা দেশের ভবিষ্যতের জন্যে অপুরনীয় ক্ষতির কারণ হবে।

নি আরো বলেন, ইতিমধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই কোরআন-হাদিস চর্চার কেন্দ্রস্থল কওমি মাদরাসাগুলো পরিচালনার ব্যাপারে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম সরকারকে আশ্বস্ত করেছেন। করোনা মহামারির কারণে দেশের প্রায় ২২ হাজার কওমি মাদরাসার ২৫ লক্ষাধিক শিক্ষার্থী গত শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা দিতে পারেনি। ফলে কওমী ছাত্র-ছাত্রীরা সীমাহীন ক্ষতির মুখে পড়ে।

এমতাবস্থায় সকল শিক্ষার্থীদের ভবিষ্যত রক্ষায় অবিলম্বে সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া জরুরি। আশা করি সরকার বিষয়টি যথাযথ গুরুত্বের সাথে বিবেচনা করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ