মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

এবার ওমান-ইসরায়েল সখ্যতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গাভি আশকেনাজির সঙ্গে ফোনালাপ করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাউই বিন আবদুল্লাহ। এরপর তিনি ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাতাহ’র এক শীর্ষ নেতার সঙ্গেও ফোনে কথা বলেছেন।

আল আরাবিয়ার বরাতে জানা যায়, মঙ্গলবার আশকেনাজির সঙ্গে ফোনালাপে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের শান্তিচুক্তিকে সাধুবাদ জানিয়েছেন ওমান পররাষ্ট্রমন্ত্রী। তার আশা, এর ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপিত হবে। সংঘাত ও সহিংসতা হ্রাস পাবে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সংকটও এর মাধ্যমে সমাধান হবে।

এই ফোনালাপের পর ইউসুফ বিন আলাউই বিন আবদুল্লাহ ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাতাহ’র মহাসচিব জিব্রিল রাজোবের সঙ্গে কথা বলেন। সেখানে তারা ওমান ও ফিলিস্তিনের সম্পর্ক ও ভ্রাতৃত্ব নিয়ে আলোচনা করেছেন।

আল আরাবিয়া বলছে, এই চুক্তি ইরানের বিরুদ্ধে আমিরাত ও ইসরায়েলের আঞ্চলিক শক্তি বৃদ্ধি করেছে। উভয় পক্ষই মনে করে, গালফ অঞ্চলের মূল হুমকি ও অশান্তির কারণ ইরান।

অন্যদিকে ওমান বন্ধুসুলভ পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী। দেশটির সঙ্গে সবার ভালো সম্পর্ক। সে তালিকায় যুক্তরাষ্ট্র, ইরানের নামও আছে। সেই বন্ধুসুলভ পররাষ্ট্রনীতির কারণেই তারা ইসরায়েলের সঙ্গে কথা বলেছে বলে দাবি করছে ওমান পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওমান এই দাবি করলেও ভিন্ন কথা বলছে ইসরায়েলের গোয়েন্দা মন্ত্রণালয়। দেশটির গোয়েন্দামন্ত্রী গত রোববার এক সাক্ষাৎকারে বলেছেন, আমিরাতকে অনুসরণ করে ওমান ও বাহরাইন এবার শান্তিচুক্তি করতে চাইছে ইসরায়েলের সঙ্গে। এ বিষয়ে তাদের সঙ্গে চলছে আলোচনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ