শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-মোন্নাপাড়া গ্রামের কালু দালালের ছেলে মুহা. সুমন (২৩)।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শিংনগর সীমান্তের ১৭৯নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তের ১৭৯নং পিলার এলাকা দিয়ে রোববার ৭টার দিকে সুমনসহ বেশ কয়েকজন ভারতে গরু আনতে যান। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালালে সুমন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

এসময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসলে পথিমধ্যে তারাপুর-মোন্নাপাড়া হারুনের বাগানে তিনি মারা যান।

এদিকে, মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন খুররম ও ৯নং ওয়ার্ড সদস্য মুহা. হাবিবুর রহমান হাবিল জানান, সুমনসহ বেশ কয়েকজন ভারতে গরু আনতে যাবার সময় বিএসএফের গুলিতে তিনি গুলিবিদ্ধ হলে গুরুতর আহত হন। তাকে তার সহকর্মীরা উদ্ধার করে তারাপুর-মোন্নাপাড়া হারুনের বাগানে নিয়ে আসলে তিনি মারা যান বলে শোনা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ