মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

ডোপ টেস্ট পজিটিভ হলে পুলিশের চাকরি হারাতে হবে: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদকসেবী পুলিশ সদস্যদের প্রতি কড়া সতর্ক বার্তা দিয়ে ডিএমপি কমিশনার মুহা. শফিকুল ইসলাম বলেছেন, যেসব পুলিশ সদস্য মাদকের সঙ্গে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে। মাদকসেবী সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্ট করে পজিটিভ বা মাদক নেয়ার বিষয়টি প্রমাণিত হলে তাকে চাকরি হারাতে হবে। এ বিষয়ে কাউকেই ছাড় দেয়া হবে না। যে উদ্দেশ্য ও শক্তি নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে নেমেছিলাম, তা অব্যাহত রাখতে হবে।

রোববার (১৬ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত ডিএমপির মাসিক অপরাধ সভায় তিনি পুলিশ সদস্যদের এ বার্তা দেন।

তিনি জানান, বিট পুলিশিং এবং যেসব মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে, তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে মাদকসেবীদের তালিকা করা হবে। সেই তালিকা থেকে মাদকসেবীদের পুনর্বাসনে সহাযোগিতা করবে পুলিশ।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগর পুলিশের মনিটরিং সেলের মাধ্যমে বিভিন্ন থানায় সেবা প্রত্যাশীদের সঙ্গে যোগোযোগ করে দেখা যাচ্ছে যে, মামলা ও জিডি গ্রহণের ক্ষেত্রে পুলিশের আচরণে জনগণ সন্তোষ প্রকাশ করছে। এটা যেমন ধরে রাখতে হবে, তেমনি সেবার মান আরো বাড়াতে হবে।

শফিকুল ইসলাম বলেন, পথশিশুদের মধ্যে যারা মাদক ও ড্যান্ডি খাচ্ছে, তাদের দিকে বিশেষভাবে লক্ষ রাখতে হবে। কারণ ভবিষ্যতে বড় হয়ে তাদের ছিনতাইসহ নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। শিশুদের কাছে জুতার সলুশন আঠা বিক্রি না করতে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করার নির্দেশও দেন তিনি।

এ ছাড়াও ঢাকা মহানগরীতে সংঘটিত হত্যা, ডাকাতি ও ছিনতাই মামলার ডিটেকশনের পরিমাণ অনেক ভালো বলেও জানান ঢাকা মহানগর পুলিশের প্রধান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ