মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

হারামাইন পরিচালনা কমিটিতে যুক্ত হলো ১০ নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হারামাইনের (মসজিদে হারাম ও মসজিদে নববি) পরিচালনা কমিটির ঊর্ধ্বতন পর্যায়ে ১০ জন নারীকে নিয়োগ দেওয়া হয়েছে।

আরব নিউজ জানায়, হারামাইন কর্তৃপক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, মসজিদে হারাম ও মসজিদে নববির নীতি প্রণয়ন, বাস্তবায়ন এবং তদারকিসহ সব পর্যায়ে দায়িত্ব পালন করবেন এই নারীরা।

এর আগে করোনাভাইরাসের মধ্যেই সদ্য সম্পন্ন হওয়া হজে প্রথমবারের মতো দায়িত্ব পালন করেছে সৌদি নারী পুলিশ। সেই ধারাবাহিকতায় এবার পৃথিবীর শ্রেষ্ঠ দুই মসজিদ পরিচালনায় দেখা যাবে নারীদেরকে। এটিকে সৌদি নারীদের জন্য অসামান্য সম্মান বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

হারামাইনের বিবৃতিতে আরো বলা হয়, নারীর ক্ষমতায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো ক্ষেত্রেই এটা অতীব জরুরি। এতে করে সার্বিকভাবে অর্থনীতি ও উন্নয়নে একটা ইতিবাচক প্রভাব পড়ে। তাছাড়া দুই প্রধান মসজিদে আসা অর্ধেকই নারী। সেই নারীদের ভালোমন্দ, প্রয়োজন-অপ্রয়োজন একজন নারীর পক্ষেই ভালো করে উপলব্ধি করা সম্ভব। এই সিদ্ধান্ত কার্যকরের মধ্যে দিয়ে মসজিদ দুটিতে আসা নারীরাও এখন থেকে স্বাচ্ছন্দবোধ করবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ