মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

বিমানে নতুন ফি কার্যকর, গুনতে হবে বাড়তি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটে যাত্রী নিরাপত্তা ও বিমানবন্দর উন্নয়ন ফি আদায় শুরু হয়েছে। এর ফলে সব রুটেই প্লেনের টিকিটের খরচ বাড়লো।

রোববার (১৬ আগস্ট) থেকে প্রজ্ঞাপনটি কার্যকর করা হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সকাল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন ও নভোএয়ারের টিকিটের দামের সঙ্গে অতিরিক্ত ফি আরোপ করতে দেখা যায়। এছাড়াও এই দুই ফি আরোপের কারণে বেড়েছে ভ্যাটের অংকের পরিমাণ (ভ্যালু অ্যাডেড ট্যাক্স অন ফি)।

ফি’র পরিমাণ: সার্কভুক্ত দেশ ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ৫ মার্কিন ডলার এবং যাত্রী নিরাপত্তা ফি ৬ মার্কিন ডলার। সার্কভুক্ত ছাড়া অন্য দেশের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ১০ ডলার এবং যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ১০ ডলার।

এছাড়াও দেশের অভ্যন্তরে যাত্রীদের প্রতিবার ভ্রমণে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ১০০ টাকা এবং যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ৭০ টাকা। অতিরিক্ত ফি’র ওপর দিতে হবে ভ্যাট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ