রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

করোনা এমনিতেই বাংলাদেশ থেকে চলে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাকসিন আসুক বা না আসুক কোভিড-১৯ বাংলাদেশ থেকে এমনিতেই চলে যাবে।

শনিবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে শোক দিবসের আলোচনায় একথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনের প্রয়োজন হবে কি না জানি না, কোভিড এমনিতেই বাংলাদেশ থেকে চলে যাবে। তিনি বলেন, মানুষ এখন বাসায় বসেই চিকিৎসা পায় তাই তাদের হাসপাতালে আসতে হয় না, এ জন্য হাসপাতালে রোগী কম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা আনন্দিত, দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যুহার কমেছে।’

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৬৪৪ জনের। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬২৫ জন।

শনিবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৬৩৫ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ