শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

মাওলানা দিলওয়ার হোসাইনের অর্থায়নে বালাগঞ্জের অস্বচ্ছল পরিবারকে ঘর উপহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী, খেলাফত মজলিস সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেটের বিশিষ্ট আবাসন ব্যবসায়ী মাওলানা দিলওয়ার হোসাইনের অর্থায়নে বালাগঞ্জ উপজেলার একটি গৃহহীন, অস্বচ্ছল পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।

উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের মশাহিদ আলীকে প্রায় ৮০ হাজার টাকা ব্যয়ে একটি টিনসেট ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। ঘরের নির্মাণ কাজ শেষে শুক্রবার (১৪ আগস্ট) বিকালে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন- খেলাফত মজলিস সিলেট জেলা শাখার শিক্ষা ও সাহিত্য সম্পাদক, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কাশেম অফিক, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির লায়েক, দেওয়ান বাজার ইউনিয়ন সভাপতি মাওলানা আসাদুজ্জামান, সহ সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম,অর্থ সম্পাদক মাওলানা সামছুল ইসলাম, উপজেলার নির্বাহী সদস্য মাওলানা আব্দুল মুইজ মাজু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, এলাকার বিশিষ্ট মুরুব্বি মাষ্টার লিয়াকত আলী, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার শিক্ষক মাওলানা আনোয়ার হোসাইন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ