মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

প্রধানমন্ত্রীর কাছে তাপসের অনুরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারী যারা এখনও বেঁচে আছে তাদের দ্রুত দেশে ফিরিয়ে বিচার করার অনুরোধ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

গতকাল শুক্রবার ডিএসসিসি আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি এ অনুরোধ করেন।

ফজলে নূর তাপস বলেন, আজকের এ দিনে দুঃখ ভারাক্রান্ত মনে প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর সপরিবারে হত্যাকারী যারা এখনও বেঁচে আছে তাদেরকে যেন দ্রুত দেশে ফিরিয়ে বিচার কাজ সম্পন্ন করা হয়। যাতে অতি দ্রুত বাঙালি কলঙ্কমুক্ত হতে পারে। যাতে জাতির পিতাসহ সকলের আত্মা শান্তি পায়।

স্মৃতিচারণ করে তিনি বলেন, সেদিন রাতে গুলির শব্দে আমার ঘুম ভাঙে। মা আমাদেরকে বুঝতে দেননি কী হচ্ছে। খুব ছোট ছিলাম বলেই হয়তো আমরাও বুঝতে পারিনি। কিন্তু একটা বিষয় খুব মনে আছে, আমার মা চাইতো আমরা যেন প্রকৃত মানুষ হই। মায়ের সে চাওয়া যেন পূর্ণ হয় সেজন্য চেষ্টা করছি। এখনও চেষ্টা চলছে। জানি না কতটুকু প্রকৃত মানুষ হতে পেরেছি। কিন্তু মায়ের চাওয়া পূরণের সংগ্রাম চলছে, চলবে।

তাপস বলেন, সততা, নিষ্ঠা আর ন্যায় নীতির আদর্শ নিয়ে আমার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেটি যেন সঠিকভাবে পালন করতে পারি সে চেষ্টা অব্যাহত থাকবে। যাতে করে মা বেহেশত থেকে মন খারাপ করে বলতে না পারে, যে তাপস তুই তো মানুষ হতে পারলি না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ