মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

আজীবন এতিম শিশুদের পাশে থাকার অঙ্গিকার প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিতে কাজ করছে তার সরকার। আওয়ামী লীগ সরকার যতদিন থাকবে, স্বজনহারানো কোন শিশুই একা বা অসহায় থাকবে না। নিশ্চিত করা হবে তাদের সুন্দর ভবিষ্যত।

সকালে, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব বলেন প্রধানমন্ত্রী। সততা ও নিষ্ঠার সাথে কাজ করে নিজেদের গড়ে তুলতে এতিম শিশুদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে সমাজসেবা অধিদপ্তর। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলেন দোয়া মাহফিলে অংশ নেওয়া এতিম শিশুদের সাথে।

এসময়, প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের পনেরই আগস্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যাকারীদের পুরস্কৃত করেছিল ক্ষমতা দখলকারিরা। স্বজন হত্যার বিচার পায়নি জানিয়ে, এই বেদনা কতটা কষ্টদায়ক তা তুলে ধরেন শেখ হাসিনা।

স্বজন হারানো কোন শিশুই একা নয় উল্লে­খ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার তাদের পাশে আছে। এতিম, হিজড়া ও বেদেসহ সকল অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন শেখ হাসিনা।

সততা ও একাগ্রতার সাথে কাজ করে প্রতিষ্ঠিত হয়ে আগামীতে সবার কল্যাণে ভূমিকা রাখার প্রস্তুতি নিতে শিশুদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে, বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ