মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বৈরুতে এখনো আছে বিপজ্জনক রাসায়নিক, যে কোনো সময় বিস্ফোরণের সম্ভবনা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভয়াবহ বিস্ফোরণে বিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে এখনো বিষাক্ত রাসায়নিক দ্রব্য মজুত আছে বলে দাবি করছে ফ্রান্স। এরই মধ্যে ২০ কন্টেইনার বিপজ্জনক রাসায়নিক পদার্থের খোঁজ পেয়েছে ফ্রান্স এবং ইতালির রসায়নবিদরা।

ফরাসি রসায়নবিদ অ্যান্থোনি বলছেন, গেল সপ্তাহের বিস্ফোরণে সময় অনেক কন্টেইনার লিক হয়ে গেছে। এরই মধ্যে আরও ২০ কন্টেইনার বিষাক্ত রাসায়নিক পদার্থ বৈরুত বন্দরে আছে। ধারণা করা হচ্ছে, এগুলো যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে।

গতকাল সোমবার (১০ আগস্ট) টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে অ্যান্থনি জানান, যে রসায়ন পদার্থ গুলো এখনো আছে তা অত্যন্ত বিপজ্জনক। লেবাননের অগ্নিনির্বাপক কর্মীরা সব কন্টেইনার বিশ্লেষণ করে তা সুরক্ষিত করার চেষ্টা করছে। বিপজ্জনক যা আছে সব খুব দ্রুত অপসরণ করতে হবে।

অ্যান্থনি বলছেন, ব্যাটারি বা অন্য ধরণের তরল দ্রব্য রয়েছে যা বিস্ফোরণের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। তবে বন্দরের অন্যান্য জোনে বিস্ফোরক দ্রব্য আছে কিনা তা এখনো নিশ্চিত নয়।

গত মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানী বৈরুতের গুদামে দীর্ঘদিন ধরে মজুদ রাখা রাসায়নিক পদার্থ ‘অ্যামোনিয়াম নাইট্রেট থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ২২০ জন মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। তাছাড়া আহত হয়েছেন ছয় হাজারের বেশি লোক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ