মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বাংলাদেশসহ ১৬ দেশের নাগরিকদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশসহ ১৬ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়িয়েছে ইতালি। দেশটির সরকার এ সংক্রান্ত একটি আদেশের মাধ্যমে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে।

স্থানীয় সময় শনিবার এ আদেশ জারি করা হলে প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের জারি করা আদেশটি রোববার থেকে কার্যকর শুরু হয়। নতুন আদেশে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১৬ দেশের নাগরিকরা ইতালিতে প্রবেশ করতে পারবেন না।

ইতালিতে করোনার দ্বিতীয় ধাপে করোনার ভয়াল আঘাত থেকে রক্ষা পেতে সরকার এ সিদ্ধান্ত নেন দেশের জনগণের কল্যাণে।

নতুন এ আদেশে আফ্রিকার দেশ আলজেরিয়াকে এ তালিকা থেকে বাদ দেয়া হলেও বাংলাদেশসহ বাকি ১৬ দেশের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা ১০ আগস্ট থেকে আবারও বাড়িয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। অন্যদিকে ইতালির রাষ্ট্রীয় জরুরি অবস্থার মেয়াদ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা উল্লেখযোগ্য দেশগুলো হলো- ওমান, উত্তর মেসিডোনিয়া, আরমেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া, চিলি, কুয়েত, মালডোভা, পানামা, পেরু, রিপাবলিক ডোমেনিকান, কসভো, মন্টেনেগ্রো ও সার্বিয়া।

ইউরোপিয়ান সময় অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

জানা গেছে, ইতালির সরকার প্রতি দুই সপ্তাহ পর পর বিশ্বের করোনা পরিস্থিতি বিবেচনা করে তার পর নিষেধাজ্ঞার তালিকায় পরিবর্তন আনতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ