মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষা নিচ্ছে সরকারি মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষা নিচ্ছে।

গতকাল রোববার তাদের নিজস্ব ওয়েবসাইটে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ প্রফেসর মোঃ আলমগীর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কামিল এম.এ (হাদিস, তাফসীর, ফিকহ্ ও আদব) ১ম ও ২য় পর্বের পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৭ ও ১৮ আগস্ট (২০২০) রোজ সোমবার ও মঙ্গলবার ১মপর্ব এবং ১৯ ও ২০ আগস্ট (২০২০) রোজ বুধবার ও বৃহস্পতিবার কামিল ২য় পর্বের মৌখিক পরীক্ষা-২০১৯ মাদ্রাসার ২য়, ৩য় ও ৪র্থ তলার বিভিন্ন কক্ষে প্রতিদিন সকাল ৯.০০ ঘটিকা থেকে অনুষ্ঠিত হবে। নিম্নলিখিত তারিখ ও সময়সূচি অনুযায়ী সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক পরীক্ষার্থীদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হলো।

স্বাস্থবিধি সম্পর্কে যে নির্দেশনা দেয়া হয়েছে তাতে লেখা ছিলো- মৌখিক পরীক্ষা ২০১৯ সময়ে অবশ্য পালনীয় প্রয়ােজনীয় নির্দেশনা

১. প্রত্যেক পরীক্ষার্থীর মাস্ক, হ্যান্ডস্লাভস ও মাথায় নিরাপত্তা টুপি পরিধান করা আবশ্যক। ২. মাদ্রাসায় প্রবেশের পূর্বে মূল প্রবেশদ্বারে স্যানিটাইজিং করা হবে। ৩. পরীক্ষার সময়ে অপেক্ষমান পরীক্ষার্থীরা নিকটবর্তী শ্রেণী কক্ষে অবস্থান করবে। বিক্ষিপ্তভাবে এদিক সেদিক চলাফেরা করা যাবে না।

৪. একজন পরীক্ষার্থী থেকে অপর পরীক্ষার্থী কমপক্ষে তিন ফুট দুরত্নে অবস্থান করবে। ৫. কোভিড-১৯ এর কারনে কোলাকুলি ও মুসাফাহা করা যাবে না। ৬. পরীক্ষা শেষে দ্রুত মাদ্রাসা প্রাঙ্গণ ত্যাগ করবে। ৭. ১ম ও ২য় পর্বের সিডিউল অনুযায়ী অনুযায়ী মৌখিক পরীক্ষা গ্রহণ করা
হবে। কোনাে অবস্থাতেই এর ব্যাতিক্রম করা হবে না। ৮. পরীক্ষা গ্রহণকারী শিক্ষক ও কর্মচারীগণও একইভাবে সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা গ্রহণ করবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ