মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ব্যর্থতার দায়ে লেবাননের তথ্যমন্ত্রীর স্বেচ্ছায় পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ক্ষমতাসীন সরকারের ব্যর্থতার দায় স্বীকার করে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন লেবাননের তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ।

আজ রোববার দেশটির সরকারি টেলিভিশনে দেয়া এক সংক্ষিপ্ত ভাষণে তিনি এই ঘোষণা দেন।

মানাল আবদেল সামাদ বলেন, বৈরুতে বিশাল বিপর্যয়ের পর ব্যর্থতার দায় নিয়ে আমি সরকার থেকে পদত্যাগ করছি। পাশাপাশি এই ব্যর্থতার জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সরকার হিসেবে আমরা লেবানিজদের প্রত্যাশা পূরণ করতে পারিনি।

এর আগে শনিবার সন্ধ্যায় লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারি বিভিন্ন অফিসে সরকারবিরোধী বিক্ষোভকারীরা হামলা চালায়। এ সময় হাজার হাজার বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

গত কয়েকদিন ধরে দেশটিতে চলমান ব্যাপক জনবিক্ষোভের মাঝে রোববার পদত্যাগের ঘোষণা দিলেন তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ।

লেবাননের রেড ক্রস জানায়, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অসংখ্য মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৬৫ জনকে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে আরো ১৮৫ জনকে তাৎক্ষণিক জরুরি চিকিৎসা দেয়া হয়েছে।

বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়, শনিবারের সংঘর্ষের ঘটনায় পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ