বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ইসরায়েল ৬ মাসে ৩১৩টি ফিলিস্তিনি ঘর ধ্বংস করেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনভিত্তিক কলোনাইজেশন এন্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন দাবি করেছে, ২০২০ সালের প্রথম ছয় মাসেই পশ্চিম তীরে জেরুসালেম শহরের পূর্বে ৩১৩টি ফিলিস্তিনি ঘর উচ্ছেদ করেছে ইসরায়েল। সেসব ঘরের বাসিন্দারা বর্তমানে উদ্ধাস্তুদের মতো বসবাস করছেন।

মিডেল ইস্ট মনিটরের বরাতে জানা যায়, উচ্ছেদকৃত বাড়িগুলোর ৬৪ শতাংশই পূর্ব জেরুজালেম, নাবলুস ও হেবরন শহরে অবস্থিত।

কলোনাইজেশন এন্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন এক প্রতিবেদনে বলেছে, চলতি বছর এখন পর্যন্ত ৩১৩টি বাড়ি উচ্ছেদের পাশাপাশি ইসরায়েলি কর্তৃপক্ষ ১২৯টি বাড়ি সরিয়ে ফেলার নোটিশ পাঠিয়েছে।

এসব বাড়িতে বসবাসরত ৭৩৭ ফিলিস্তিনিকে তারা বাড়ি খালি করার নির্দেশনা দিয়েছে। এসব স্থানকে মিলিটারি জোন কিংবা সামরিক প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হবে বলে জানানো হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, বাড়ি থেকে উচ্ছেদ করার পাশাপাশি ইসরায়েলি বাসিন্দারা ফিলিস্তিনিদের ওপর আক্রমণও করেছে অনেক। ২০২০ সালে এখন পর্যন্ত ৪১৯ বার ফিলিস্তিনিদের ওপর আক্রমণ করা হয়েছে।

মিডেল ইস্ট মনিটর বলছে, ২০২০ সালে ইসরায়েলের অবকাঠামো ও গৃহায়ন মন্ত্রণালয় ইসরায়েলি বাসিন্দাদের বসতি নির্মাণের জন্য ৫২টি দরপত্র আহ্বান করেছে। সেসব বসতি স্থাপনের জন্যই উচ্ছেদ করা হচ্ছে ফিলিস্তিনিদের ঘরবাড়ি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ