বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ভয়াবহ আগুনে পুড়লো আমিরাতের ৫০ তলা মার্কেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভয়াবহ আগুনে পুড়ে গেছে আরব আমিরাতের একটি মার্কেটে।

গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় আগুন লাগে আজমান নামের ওই মার্কেটে। খবর পেয়ে সেখানে ছুটে যান উদ্ধারকর্মীরা। তবে, কি কারণে আগুন লেগেছে এখনো জানা যায়নি। এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

খালিজ টাইমস জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় সাড়ে ছয়টায় দুবাই থেকে ৫০ কিলোমিটার দূরে আজমান নামের মার্কেটে আগুন লাগে। পুরো এলাকা ঘিরে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একাধিক দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি পরিমান এখনো জানা যায়নি।

লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ২৪ ঘন্টার মধ্যেই আমিরাতের এই মার্কেটে আগুনের ঘটনা ঘটলো। বৈরুতে বিস্ফোরণে মারা গেছে শতাধিক মানুষ। আহত হয়েছে ৫ হাজারের বেশি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ