বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ভারতের গুজরাটে করোনা হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট’ থেকে আগুন লেগে ভারতের গুজরাটে একটি হাসপাতালে ৮ রোগীর মৃত্যু হয়েছে।

বেসরকারি হাসপাতালটি করোনাভাইরাসের চিকিৎসায় নিয়োজিত রয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে ভয়াবহ আগুন লাগার এ ঘটনা ঘটে।

এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, আহমেদাবাদের নাভরাংপুর এলাকার শ্রেই নামে হাসপাতালটিতে আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর ৮টি ফায়ার ইঞ্জিন ও ১০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে তিন নারীসহ ৮ জন নিহত হয়েছেন। তারা হাসপাতালটির নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

আগুন লাগার সময় ৫০ শয্যার হাসপাতালটিতে ৪৫ জনের মতো রোগী ভর্তি ছিলেন। যে ৮ রোগীর মৃত্যু হয়েছে তারা বাদে বাকিদের উদ্ধার করে সর্দার বল্লবভাই প্যাটেল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছে। নিহতদের ২ লাখ ও আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে বলেও জানিয়েছে এনডিটিভি। প্রধানমন্ত্রীর তহবিল থেকে এ অর্থ প্রদান করা হবে। এ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক টুইট বার্তায় এর নিশ্চয়তা দেন।

শ্রেই হাসপাতালে আগুনের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটে লিখেছেন- ‘আহমেদাবাদের হাসপাতালে আগুনের ঘটনায় কষ্ট লাগছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। পরিস্থিতি নিয়ে গুজরাটের মুথ্যমন্ত্রী ও আহমেদাবাদের মেয়রের সঙ্গে কথা হয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।’

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ড্যাশবোর্ড অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৯ লাখ ৬৪ হাজার ছাড়িয়ে গেছে, মৃত্যু হয়েছে ৪০ হাজার ৬৯৯ জনের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ